Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

0
সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোর ৪টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, ‘রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিক তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ আরও ৪টি ইউনিট যোগ দেয়।

ভোর ৫টা ৫০ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছিল বলে জানান রাশেদ বিন খালিদ। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 7 =