Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর সুদানে ভয়াবহ বন্যা, মৃত্যু শতাধিক

সুদানে ভয়াবহ বন্যা, মৃত্যু শতাধিক

0

সুদানে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। দেশটিতে ইতোমধ্যে বন্যাকবলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বুধবার জানিয়েছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টিতে বন্যায় কমপক্ষে দুই লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াদ আলনাইমের বাসিন্দা আদম ইসমাইল বলেন, ‘আমরা ঘুম থেকে উঠেই দেখি ঘরে পানি ঢুকছে এবং আমরা যতটা পেরেছি বের করেছি। প্রতি ঘণ্টায় আমরা শুনতে পাই একটি বাড়ি পড়ে গেছে, বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা দেয়াল নেমে গেছে। কিছুই অবশিষ্ট নেই।’

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + fourteen =