Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরহজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে বুধবার (২৩ অক্টোবর) জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুসারে হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র হজে গমন–ইচ্ছুক প্রাক্‌–নিবন্ধিত সবাইকে ৩০ নভেম্বরের মধ্যে ৩ লাখ টাকা করে ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পুনরায় অনুরোধ করা হলো।

এ সময়ের মধ্যে প্রাক্‌-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য