ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসাটির একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এতে নারী ও শিশুসহ ৪ জন আহত হয়েছেন। পুলিশ জানায়- ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম স্কিন ইউনিট যেসব সরঞ্জামাদি পেয়েছে তার মধ্যে কেমিক্যাল (দাহ্য পদার্থ) ও ছিলো। গণমাধ্যমে প্রকাশিত ছবি গুলাতে দেখা যায় বিস্ফরণে ভবনের দেয়াল উড়ে যায় এবং ভবনটির ভিতরে সব লন্ডভন্ড হয়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যায় দাহ্য পদার্থের ড্রাম গুলা।




