ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান যে দেশে নেই, অবশেষে সে বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানাল পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।
তবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্তরা ভারতে ঢুকেছে”—এ দাবি ভিত্তিহীন বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে মেঘালয় পুলিশ।
মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (BSF) স্পষ্টভাবে জানিয়েছে,
বাংলাদেশের এক হত্যাকাণ্ডের অভিযুক্তরা ভারতে, বিশেষ করে মেঘালয়ে প্রবেশ করেছে—এমন কোনো প্রমাণ নেই।
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী—
- বাংলাদেশ দিক থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পাওয়া যায়নি।
- অভিযুক্ত বা তাদের সহযোগীদের কোনো ট্রেস বা গ্রেপ্তারের তথ্য নেই।
- সীমান্ত পেরোনোর যে দাবি ছড়ানো হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
