Friday, March 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তওকতে’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তওকতে’

ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আবর সাগর এবং ভারতের লাক্ষাদ্বীপ এলাকা থেকে। রবিবারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে ‘তওকতে’ (Cyclone Tauktae)। এর জেরে ইতিমধ্যেই ভারতের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।

আজ শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপসহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে শুক্রবারই লাল পতাকা জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া, এবং গুজরাটে ভালো প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।

পরিস্থিতি মোকাবেলা করতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলোকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলোকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র : সংবাদ প্রতিদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য