Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকদুই দশকে প্রথমবারের মতো ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

দুই দশকে প্রথমবারের মতো ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় এক অনুষ্ঠানে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। 

মেলোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় পুনঃনবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

ইতালীয় সংবাদমাধ্যম ‘কোরিয়ারে ডেলা সেরা’ জানিয়েছে, ২০০৫ সালে প্রথম স্বাক্ষরিত এই চুক্তিটি প্রতি পাঁচ বছর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পুনঃনবায়ন হতো। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইতালি ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা খাতে বাণিজ্য বৃদ্ধি এবং সামরিক গবেষণা ও উন্নয়নে সহযোগিতা সহজতর করা। তবে চলমান যুদ্ধের কারণে উদ্ভূত মানবিক সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মুখে ইতালি এই প্রথম এমন কঠোর পদক্ষেপ নিল।

একই অনুষ্ঠানে মেলোনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন। উল্লেখ্য, গত রবিবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপে ট্রাম্প ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও ‘অপরাধের বিষয়ে দুর্বল’ বলে অভিযুক্ত করেন। পোপ লিও ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের কড়া সমালোচনা করায় ট্রাম্প তার ওপর ক্ষুব্ধ হন।

ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করে মেলোনি বলেন, ‘পোপ লিও-র প্রতি আমি সংহতি প্রকাশ করছি।’ ইতালির প্রধানমন্ত্রী ছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পোপের প্রতি ট্রাম্পের অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য