Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর ‘ইরাকি তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক’

‘ইরাকি তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক’

0
‘ইরাকি তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক’

ইরাকের মসুল এবং কিরকুক অঞ্চলের সমস্ত তেল ক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হাইসাম আল-খাজালি শনিবার প্রেস টিভিকে একথা বলেন।

তিনি বলেন, মসুল এবং কিরকুকের সমস্ত তেলক্ষেত্রে প্রবেশাধিকার চাইছে তুরস্ক। অন্যদিকে সিরিয়ার আলেপ্পোর সঙ্গে মসুলের যে ভৌগলিক যোগাযোগ রয়েছে তা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

আল-খাজালি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ক্ষুণ্ন করার চেষ্টা করছে তুরস্ক, এজন্য লিবিয়া সিরিয়া ইরাকের উত্তরাঞ্চল এবং ভূমধ্যসাগর এলাকায় সেনা উপস্থিতি ধরে রেখেছে দেশটি। তুরস্কের এ সমস্ত কর্মকাণ্ড মূলত এ অঞ্চলের ক্ষেত্রগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করার প্রচেষ্টার অংশ।
গত কয়েক বছর ধরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নামে তুরস্ক সিরিয়া এবং ইরাকের উত্তরাঞ্চলে সেনা উপস্থিতি বজায় রেখেছে। এর প্রতিবাদ করে আসছে বাগদাদ ও দামেস্ক।

ইরাক সরকার বেশ কয়েকবার আনুষ্ঠানিকভাবে তার দেশ থেকে তুর্কি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এছাড়া, কুর্দিস্তানে তুরস্কের সেনাদের তৎপরতার প্রতিবাদ জানিয়ে বাগদাদ বেশ কয়েকবার তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে। এরমধ্যেই তুরস্ক ঘোষণা দিয়েছে যে, তারা ইরাকের উত্তরাঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটি গড়বে।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =