Friday, June 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, দুই পুলিশসহ নিহত ৪

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, দুই পুলিশসহ নিহত ৪

ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর। হামলার ঘটনায় সোপোর শহরে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়ছেন। এই হামলায় ভারতীয় পুলিশের আরও তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সোপোরের আরামপোরা এলাকায় টহল দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, হামলায় দুই পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্য তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সন্ত্রাসীদের খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে বাহিনী।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, কোনো সন্দেহ ছাড়াই এ ধরনের হামলার অবশ্যই নিন্দা জানাতে হবে। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য