Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা ব্যক্তি চিহ্নিত : পুলিশ

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা ব্যক্তি চিহ্নিত : পুলিশ

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তি চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারলেই বেরিয়ে আসবে মূল ঘটনা।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। তার বাবার নাম নূর আহমেদ আলম। বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এ ঘটনায় একজনকে চিহ্নিত করার বিষয়টি বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইকবাল হোসেন ভবঘুরে। কোনো রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, আগামীকাল এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরীফ দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে চালানো হয় ভাঙচুর।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে একদল ব্যক্তির সাথে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে নিহত হন চারজন। পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হামলা-সংঘর্ষে নিহত হন দুজন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য