কেরানীগঞ্জে তানাকা গার্মেন্টস মার্কেটে আগুন

0
134

ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগানগরে অবস্থিত তানাকা গার্মেন্টস মার্কেটে ভয়াবহ আগুনে ঘটনা ঘটেছে। ২৫ ডিসেম্বর ( শুক্রবার) রাত ৯ টা ১০ মিনিটের দিকে মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তৃতীয় তলার ৬ থেকে ৭ দোকান পুড়ে যায়। তবে কি ভাবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, লোক মারফত খবর পাই তানাকা গার্মেন্টসে আগুন লেগেছে, পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করি। আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারনে ক্ষয়ক্ষতি কমানো গেছে। আগুনে কোন মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে  আছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমান জানায়নি। মার্কেটের মালিক মহিউদ্দিন মাহিবের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমারসংবাদ/এমআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =