Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বিশাল জনসমাবেশ করেছে দেশটির লাখ লাখ মানুষ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

সমাবেশে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সমাবেশে তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার দেখা যায়।

গাজ্জায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয় ইয়েমেন। দুই দেশের মধ্যে হামলারও ঘটনা ঘটে। প্রায় প্রতি সপ্তাহেই গাজ্জায় যুদ্ধবিরতির জন্য মিছিল করে ইয়েমেনবাসী।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য