Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালয়েশিয়ার কথা বলে ১৩৫ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হয় সোনাদিয়া দ্বীপে

মালয়েশিয়ার কথা বলে ১৩৫ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হয় সোনাদিয়া দ্বীপে

মালয়েশিয়ার কথা বলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ১৩৫ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হয়। পরে মহেশখালী থানার পুলিশ তাদের উদ্ধার করে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার রোহিঙ্গাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মালয়েশিয়া নেওয়ার কথা বলে রোহিঙ্গাদের ট্রলারে তোলে দালালচক্র। ট্রলারটি এদিক-সেদিক চালিয়ে ভোরে মালয়েশিয়ার কথা বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া হয়। দালালরা মালয়েশিয়া পৌঁছানোর ওয়াদা করে যার কাছ থেকে যা পেরেছে টাকা আদায় করেছে।


অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।

ইত্তেফাক/ইউবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য