Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাশিয়ার নির্ভরতা কমাতে কাতারের সঙ্গে গ্যাস চুক্তি জার্মানির

রাশিয়ার নির্ভরতা কমাতে কাতারের সঙ্গে গ্যাস চুক্তি জার্মানির

ইউরোপের বৃহত্তম অর্থনীতি রাশিয়ার শক্তির উৎসের ওপর কম নির্ভরশীল হতে চায় জার্মানি। সেই লক্ষ্যে কাতারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শক্তি অংশীদারিত্বে পৌঁছেছে দেশটি। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী হচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনে রুশ হামলার পর থেকে মস্কোর শক্তির ওপর কমাতে শুরু করেছে বার্লিন। সে জন্য এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন জার্মান অর্থনীতিমন্ত্রী রবার্ট হ্যাবেক।

রবিবার (২০ মার্চ) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন রবার্ট হ্যাবেক। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতে উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।

এদিকে, চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির অর্থনীতি মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, যে সংস্থাগুলোকে নিয়ে হ্যাবেক (জার্মান অর্থনীতিমন্ত্রী) কাতারে এসেছে, তারা এখন কাতারি পক্ষের সঙ্গে চুক্তির আলোচনা করবে।

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য