সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা তলোয়ারের চিত্র সরিয়ে ফেলার প্রস্তাব দিয়েছেন দেশটির জনপ্রিয় লেখক ফাহদ আমের আল-আহমদী করা হয়েছে। সম্প্রতি এক টুইটে কর্তৃপক্ষকে এ পরামর্শ দেন এই লেখক।
সংবাদ মাধ্যম মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, চিত্রটি সৌদি আরবের বর্তমান নীতির সঙ্গে মেলে না বলেই তিনি বিশ্বাস করেন। ফাহদ আমের আল-আহমদী বলেন, আমি আমাদের সৌদির জাতীয় পতাকা থেকে তলোয়ার সরিয়ে দেয়ার পরামর্শ দিচ্ছি। ‘প্রথমত, আজকের দিনে এবং বর্তমান যুগে এটি ভালো দেখায় না। দ্বিতীয়ত, আমাদের ধর্মেও এ ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই। তৃতীয়ত, এটিকে অপসারণ করা সক্রিয়ভাবে ধর্মের বিরুদ্ধে আমাদের সহিংসতা এবং হত্যার দাবিকে ভুল প্রমাণ করবে।’

