Saturday, November 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট সুবিধাভোগীদের তথ্যও এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সরকারি সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে নির্ধারিত সুবিধাভোগীদের মধ্যে প্রায় ৪৬ হাজার ধর্মীয় সেবকের তথ্য অন্তর্ভুক্তির কাজ বাকি রয়েছে। ডিসেম্বরের মধ্যে তাঁদের তথ্য অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। যারা এখনো তালিকাভুক্ত হননি, তাঁরাও তালিকাভুক্তির পর গত জুলাই থেকে বকেয়াসহ সম্মানী পাবেন।

সরকারি সম্মানী কর্মসূচির পরিধি সম্প্রসারণের বিষয়ে তিনি জানান, এ কর্মসূচি শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদেরও এর আওতায় আনা হবে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এসব বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য