Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশকে ১ কোটি ডোজ টিকা দেবে ইইউ

বাংলাদেশকে ১ কোটি ডোজ টিকা দেবে ইইউ

করোনা (কোভিড ১৯) মোকাবিলায় বাংলাদেশকে ১ কোটি ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি টিরিংক। আজ বৃহস্পতিবার কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে মূল বক্তব্যে তিনি এ কথা জানান।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‌‘বাংলাদেশের জন্য ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। তবে আমরা জানি, এটা পর্যাপ্ত নয়। তিনি বলেন, বৈশ্বিক করোনা মোকাবিলায় অন্যতম চালিকাশক্তি ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছর আমরা সারাবিশ্বে ২০ কোটি ডোজ টিকা সহায়তা দেব। ইইউ ও এর সদস্য দেশগুলো এরই মধ্যে মহামারি মোকাবিলায় ১৬ বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য