Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনার সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

করোনার সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনা সংক্রমণ বাড়লে ফের বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা কম। তার পরও যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাকে বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

পরে দীপু মনি জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইউবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য