Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর দারুল কোরআন লন্ডনে হাফেজ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা

দারুল কোরআন লন্ডনে হাফেজ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা

0
দারুল কোরআন লন্ডনে হাফেজ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা

আমাদের দেশের সাধারণ ঘটনা হলেও ইউরোপের পরবাসে এটি বেশ আশাজাগানিয়া সংবাদ। যুক্তরাজ্যের রাজধানীর দারুল কোরআন লন্ডন মাদরাসায় হিফজ সমাপনকারী দুই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দিয়েছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত ১৯ সেপ্টেম্বর উত্তর লন্ডনের ক্যামডেন টাউনে অবস্থিত এ মাদরাসায় একটি সাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার পরিচালক বাংলাদেশী আলেম হাফেজ মাওলানা সালমান আহমদ বলেন, অনুষ্ঠানে সদ্য হাফেজ হওয়া দুই শিক্ষার্থী হাফেজ ইমতিয়াজ রহমান এবং হাফেজ ওয়ালিদ মিয়াকে সম্মাননা স্মারক হিসেবে গ্রাজুয়েশন টুপি ও পাগড়ি পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিটেনের গবেষক আলেম শায়খ হাসান আলী ছাড়াও স্থানীয় বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

হাফেজ মাওলানা সালমান আহমদ ২০১৫ সালের আগষ্ট মাসে উত্তর লন্ডনের ক্যামডেন টাউনে দারুল কোরআন লন্ডন মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। এটি একটি বৈকালিক মাদরাসা। স্কুলগামী শিক্ষার্থীরা ক্লাস শেষে বিকেলে এখানে ইসলামী শিক্ষা নিতে আসে। প্রতিদিন এখানে তিন ঘণ্টা করে পাঠদান করা হয়। এ পর্যন্ত মাদরাসাটি থেকে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষাগ্রহণ করেছে। বর্তমানে এখানে শতাধিক বাংলাদেশী, সোমালিয়ান, পাকিস্তানি ও আফগান ছেলেমেয়েরা পড়াশোনা করছে।

করোনা মহামারীর আগে মাদরাসার তিনটি শাখা ছিল। বর্তমান শুধু প্রধান শাখা থেকে পাঠদান করা হচ্ছে। এখানে হিফজুল কোরআনের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা কোরআন শিক্ষা, ইসলামী আকিদা, ইসলামের ইতিহাস, ইলমুল কিরাত, আরবি ভাষা, বাংলা ভাষা ও নবী-রাসুলদের জীবনী ইত্যাদি বিষয়ের ওপর শিক্ষা লাভ করে থাকে।

প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা সালমান আহমদ বাংলাদেশ সিলেটের জামিয়া দরগা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাদরাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 15 =