Tuesday, October 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজিম করা নিয়ে ড. সাইফুল্লাহ মাদানির বক্তব্য আংশিক কেটে অপপ্রচার

জিম করা নিয়ে ড. সাইফুল্লাহ মাদানির বক্তব্য আংশিক কেটে অপপ্রচার

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের ঘটনার পরপরেই এগারো মাস আগের এনটিভিতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান‌ ‘আপনার জিজ্ঞাসা’-এ নিয়মিত আলোচক ও অতিথি ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানির জিম করা বিষয়ক ফাতওয়ার সোশ্যাল মিডিয়ায় আংশিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

 সেই আংশিক ভিডিও -এ দেখা যায় তিনি বলেন, “জিম করা হারাম, এগুলো ইহুদিদের কাজ” ।

তবে এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি দেখলে বোঝা যায় তিনি শরীরচর্চা আর প্রচলিত জিমকে আলাদা করেছেন। আংশিক ভিডিও প্রচারের ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

আলেমগণ সাধারণত জিম করাকে জায়েজ বললেও প্রচলিত জিম আর বডিবিল্ডিং করার ক্ষেত্রে শর্ত আরোপ করেছেন। আলেমগণ বলেন, জিম আর প্রফেশনাল বডিবিল্ডিংকে কেন্দ্র করে ইহুদিদের সাথে সামঞ্জস্য রেখে মাসেল প্রদর্শন, অহংকার করা, সতর খোলা রাখা, ক্ষতিকর সাপ্লিমেন্ট গ্রহণ, জিমে নারী-পুরুষের অবাধ মেলামেশা, জিমে মিউজিক শোনা ইত্যাদি জায়েজ বা বৈধ নয়।

ড. সাইফুল্লাহ মাদানি খেলাধুলা, দৌড়াদৌড়ি ইত্যাদিও শারীরিক কসরতও বৈধ বলেছেন।

জানা যায় তিনি একজন সালাফি আলেম। অনান্য সালাফি আলেমরাও একই মত পোষণ করেন।

এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওর লিংক: https://youtu.be/cqct4lwHdao?si=zwKBK1fejC1ah2A0

SourceThe Aasr

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য