Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমেরিকা তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে : ইমরান খান

আমেরিকা তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আজ হোক কিংবা কাল হোক আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরও বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে, তা থেকে বোঝা যায়, আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম দোটানায় ও হতাশায় ভুগছে। ইমরান খান শনিবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। -টিআরটি

তিনি বলেন, আফগানিস্তানকে পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। কারণ, দেশটির সরকারের শতকরা ৭৫ ভাগ বাজেট বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। পাক প্রধানমন্ত্রী বলেন, তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে কিন্তু আপাতত দেশটির জন্য বিদেশি সাহায্য প্রয়োজন। এই মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে।

পাকিস্তান এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, পাকিস্তান তো স্বীকৃতি দেবে, শুধুমাত্র পাকিস্তানের স্বীকৃতি যথেষ্ট নয়। এ কারণে ইসলামাবাদ আফগানিস্তানের সব প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য