Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র কাবা শরীফ অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়া সেই পরিতোষ জয়পুরহাটে আটক

পবিত্র কাবা শরীফ অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়া সেই পরিতোষ জয়পুরহাটে আটক

পবিত্র কাবা শরিফকে অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়া সেই পরিতোষ সরকারকে আটক করেছে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে জয়পুর হাট থেকে তাকে আটক করা হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল তাকে আদালতে নেয়া হবে।

এদিকে, পবিত্র কাবা ঘরকে অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়ার জের ধরে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু জেলে পল্লীতে উত্তেজিত জনতার হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে গোটা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ৫ শতাধিক আসামি করে ২টি মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে ৪৫ জনকে আটক করা হয়েছে। জেলে পল্লীর নিকটবর্তী এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেফতার আতঙ্কে পার্শ্ববর্তী এলাকা এখন প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে রংপুরের পুলিশ সুপারকে ঢাকায় বদলি করা হয়েছে। তবে নতুন পুলিশ সুপার কবে নাগাদ যোগদান করবেন বা দায়িত্ব নিবেন তা এখনো নিশ্চিত করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য