Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এসংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই বার্তা হস্তান্তর করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার বিষয়ে বাংলাদেশের নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রায় সাত বছর আগে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছিল। পাকিস্তান তখন ওই বিচারের বিরোধিতা করে। এরই পটভূমিতে কূটনৈতিকসুলভ নয়—এমন আচরণের জন্য দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রায় দুই বছর ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের পদ শূন্য ছিল। বাংলাদেশ সরকার ‘অ্যাগ্রিমো’ অনুমোদনের পর গত বছর জানুয়ারিতে ঢাকায় আসেন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। তিনি দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো সাক্ষাত্ করেন।

এর আগে গত ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের আগ্রহের কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তানের নৃশংসতার কথা ভুলতে পারে না, ক্ষমা করতেও পারে না।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ গত মার্চ মাসে পাকিস্তান ছাড়া এই অঞ্চলের অন্যান্য দেশ ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার নেতাদের ঢাকায় আমন্ত্রণ জানায়। তবে সেই অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত বলে পাকিস্তানের হাইকমিশনারকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। তিনি একটি ফটো অ্যালবাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজও উপহার দেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মারক হস্তান্তর করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাকিস্তানের বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশ করার প্রশংসা করেন। অ্যাম্বাসাডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন। পাকিস্তান হাইকমিশন জানায়, হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশে তাঁর কূটনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নে সমর্থন প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য