Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকানাডায় মুসলিম শিক্ষার্থীদের সম্মানে বিশেষ আয়োজন

কানাডায় মুসলিম শিক্ষার্থীদের সম্মানে বিশেষ আয়োজন

কানাডায় অক্টোবর মাসজুড়ে উদযাপিত হচ্চে ‘ইসলামিক হেরিটেইজ মানথ’ (ইসলামী ঐতিহ্য মাস)। তারই অংশ হিসেবে অন্টারিও প্রদেশের উইলফ্লিড লরিয়ার বিশ্ববিদ্যালয় ইসলামী সংস্কৃতি ও মুসলিম শিক্ষার্থীদের সম্মানে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে এবং তৈরি করেছে একটি ‘ইনক্লুসিভ ক্যাম্পাস’। উইলফ্লিড লরিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুষদ প্রধান ও মুসলিম চ্যাপলিন সেলদা সেজেন বলেন, ‘এটি একটি অপূর্ব সুযোগ এবং এটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস তৈরি ও তা প্রতিপালনের অনন্য সুযোগ অনুষদ, অনুষদের শিক্ষার্থী ও কর্মীদের জন্য।’

কানাডা প্রতিবছর অক্টোবর মাসে ‘ইসলামিক হিস্টোরি মানথ’ উদযাপন করে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো পারস্পরিক সহযোগিতা এবং আদিবাসীবিরোধী বর্ণবাদ ও ইসলামভীতি থেকে নিরাময়। দেশব্যাপী আয়োজনের মধ্যে আরো আছে তথ্যবিনিময়, সংকট নিরসনের যৌথ উদ্যোগ, শিল্প প্রদর্শনী, আদিবাসীদের মসজিদে আমন্ত্রণ জানানো ইত্যাদি। সেজেন নিজেও একটি ওয়ার্কশপে অংশ নিয়েছিল। তা ছিল ‘ক্লাসরুমে ও গবেষণা কর্মের মাধ্যমে ইসলামভীতি বোঝা এবং তা দূর করা’ বিষয়ক। ওয়ার্কশপের ভিত্তি ছিল লরিয়ারের মুসলিমদের ওপর আপতিত ইসলামভীতিমূলক কর্মকাণ্ড।

উল্লেখ্য, কানাডায় ইসলাম সবচেয়ে অগ্রসরমান ধর্ম। দেশটির বিভিন্ন পরিসংখ্যানে জানা যায়, গত এক দশকে কানাডার মুসলিম জনসংখ্যার হার ৮২ শতাংশ বেড়েছে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এক মিলিয়নের চেয়ে বেশি মুসলিম বসবাস করে, যারা কানাডার মোট জনসংখ্যার ৩.২ শতাংশ।

তথ্যসূত্র : অ্যাবাউট ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য