Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমিরাতে সামরিক মহড়ায় অংশ নিলো সউদী

আমিরাতে সামরিক মহড়ায় অংশ নিলো সউদী

আবুধাবির আল-ধাফরা ঘাঁটিতে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে সউদী আরবের বিমান বাহিনী। মঙ্গলবার সউদীর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের। সামরিক এই মহড়ায় অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে সউদীর বিমান বাহিনীও অংশ নেয়। মহড়াটি ওই অঞ্চলের বৃহত্তম এবং দীর্ঘমেয়াদী কৌশলগুলোর মধ্যে একটি। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতার পরিবেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বাড়বে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সামরিক মহড়ার লক্ষ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিযান পরিচালনার ক্ষেত্রে সমন্বয় বাড়ানো। বিশেষ করে বিমান অভিযানে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন।

অংশগ্রহণকারী দেশগুলোর স্বার্থ রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, শত্রুদের মোকাবিলা করে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করাও এই সামরিক মহড়ার অন্যতম উদ্দেশ্য। মহড়ায় সউদীর বিমান বাহিনীর পাইলটরা তাদের যুদ্ধ, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছেন। তারা প্রমাণ করেছেন আকাশ প্রতিরক্ষায় সউদী আরব অদক্ষ নয়। কয়েক দিন আগে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দিনের মহড়ায় অংশ নিয়ে তা সফলভাবে শেষ করেছে সউদীর নৌবাহিনী। খবর আরব নিউজ। সউদী আরবের চলচ্চিত্র শিল্পের কিভাবে বিকাশ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সউদী প্রেস এজেন্সি জানিয়েছে। এ ব্যাপারে আলোচনার জন্য অডিওভিজ্যুয়াল মিডিয়ার জেনারেল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এসরা অ্যাসেরি ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের ইএমইএ আঞ্চলিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট টবি টেন্যান্ট এবং মাজিদ আল ফুত্তাইমের অবসর, বিনোদন, সিনেমা এবং জীবনধারার আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আল-হাশেমির সঙ্গে দেখা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য