Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেশের সব মাদরাসা বন্ধ করা হোক : হিমন্ত

দেশের সব মাদরাসা বন্ধ করা হোক : হিমন্ত

ভারতের সব মাদরাসা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কারণ হিসেবে তিনি বলেন, ভারত হলো হিন্দুদের দেশ।

স্থানীয় সময় বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হিমন্ত স্পষ্ট এ কথা বলেন।

হিমন্ত নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দিয়ে বলেন, আমি যদি মুসলিম এলাকায় গিয়ে তাদের বলি আমি আপনাদের সন্তানদের মোল্লা নয় চিকিৎসক বানাতে চাই তাহলে তাদের খুশি হওয়া উচিত।

তিনি বলেছেন, ইন্ডিয়া কথাটি এসেছে ১৯৪৭ সালে। কিন্তু তার আগে সাত হাজার বছর আমরা পরিচিত ছিলাম হিন্দু হিসেবে। আমি বিশ্বাস করি সভ্যতায়। আমি বিশ্বাস করি আমাদের সভ্যতা হিন্দু সভ্যতা।

হিমন্ত আরো বিতর্কিত মন্তব্য করে বলেন, আমি চাই দেশের সব মাদরাসা বন্ধ করে সেখানে মেডিক্যাল কলেজ কিংবা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়া হোক। কারণ মাদরাসায় কেবল ‘মোল্লা’ তৈরি হয়। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার–ইঞ্জিনিয়ার–দার্শনিক।

প্রসঙ্গত, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই আসামের সমস্ত মাদরাসা বন্ধ করে দিয়েছেন। একই সাথে মাদরাসা বোর্ড ও সার্ভিস কমিশন বন্ধ করে দিয়েছেন। এর ফলে যারা মাদরাসা থেকে পাশ করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন– সেই সব চাকরিপ্রার্থীদের আবেদনও বাতিল করা হয়েছে।

সূত্র : পুবের কলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য