Saturday, June 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকয়েক বছরের উত্তেজনা শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ

কয়েক বছরের উত্তেজনা শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ

সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তুরস্ক সফর করতে যাচ্ছেন। আমিরাত এবং তুরস্কের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পর তিনি এই সফরের পরিকল্পনা নিয়েছেন। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন বলে তুরস্কের দুই কর্মকর্তা গতকাল সোমবার জানিয়েছেন।

তুরস্কের এক কর্মকর্তারা জানান, আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের যুবরাজ তুরস্ক সফর করবেন এবং সে সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে তার বৈঠক করার কথা রয়েছে। তবে অন্য এক কর্মকর্তা জানান, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এক দশক আগে কথিত আরব বসন্ত বা ইসলামী জাগরণ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এর অংশ হিসেবে লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দু দেশের অবস্থান দুই মেরুতে। শুধুমাত্র সিরিয়া ইস্যুতে দু দেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল।

গত আগস্ট মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানান, তার দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে এক অসাধারণ বৈঠকের পর এরদোগান এই বক্তব্য রাখেন। এই বৈঠকের দুই সপ্তাহ পর তিনি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে ফোনে কথা বলেন। জায়েদ আল-নাহিয়ান কার্যত সংযুক্ত আরব আমিরাতের শাসক।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, জায়েদ আল-নাহিয়ান এবং প্রেসিডেন্ট এরদোগান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক ঘটনাবলী এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য