Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসএকটি অতীব প্রয়োজনীয় হাদিস জেনে নেই!!

একটি অতীব প্রয়োজনীয় হাদিস জেনে নেই!!

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ وَهِيَ: (تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ)
رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআনে ত্রিশ আয়াতের একটি সূরা আছে, যা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছে। ফলে তাকে মাফ করে দেয়া হয়েছে। সে সূরাটি হচ্ছে, ‘তাবা-রাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’। (আহমদ, তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী ও ইবনু মাজাহ)[1]

[1] হাসান লিগায়রিহী : আবূ দাঊদ ১৪০০, তিরমিযী ২৮৯১, ইবনু মাজাহ ৩৭৮৬, মুসতাদারাক লিল হাকিম ২০৭৫, সহীহ আত্ তারগীব ১৪৭৪, সহীহ ইবনু হিব্বান ৭৮৭, শু‘আবূল ঈমান ২৫০৬।

  • এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

১। এই হাদীসটির দ্বারা সূরা আল্ মুলক এর কতকগুলি মর্যাদার বিষয় প্রমাণিত বা সাব্যস্ত হয়।

২। যে ব্যক্তি যত্নসহকারে এই সূরাটি পাঠ করবে ও তার উপদেশগুলি মেনে চলবে এবং একনিষ্ঠতা ও আন্তরিকতার সহিত আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করবে, সেই ব্যক্তির পাপমোচনের জন্য এই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে।

৩। যত্নসহকারে এই সূরাটির পঠন পাঠন, অধ্যয়ন ও অধ্যাপনা, গবেষণা এবং অনুধাবন করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে।

ব্যাখ্যা: কুরআনের ত্রিশ আয়াত বিশিষ্ট সূরা (মুলক) এক ব্যক্তি সম্পর্কে সুপারিশ করেছে ফলে আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এ ব্যক্তি সর্বদা সূরা মুলক তিলাওয়াত করতেন এবং তার যথাযথ মর্যাদা প্রদান করতেন। লোকটি মৃত্যুবরণ করলে এ সূরাটি তার জন্য সুপারিশ করে ফলে আল্লাহ তা‘আলা তার ‘আযাব দূর করে দেন, এটা অতীতের কোন ঘটনা। অথবা এটা ভবিষ্যতকালের অর্থেই ব্যবহার হবে, যিনি পাঠ করবেন কিয়ামতের দিন অথবা তার কবরে ঐ সূরাটি তাকে সুপারিশ করবে, ফলে তাকে ক্ষমা করে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য