Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বে প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠা করছে সউদি আরব

বিশ্বে প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠা করছে সউদি আরব

বিশ্বে প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠা করছে সউদি আরব। শহরটির নাম হবে ‘প্রিন্স মোহাম্মদ বিন সালমান নন-প্রফিট সিটি’। বোর্ড অব মোহাম্মদ বিল সালমান মিস্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এ ঘোষণা দিয়েছেন। -আরব নিউজ


৩.৪ বর্গ মিটারের এই শহরটি হবে সউদি যুবরাজের দান করা ওয়াদি হানিফা সংলগ্ন ইরকা এলাকায়। শহরটিতে থাকবে আর্ট থিয়েটার, খেলার জায়গা, রান্না বিষয়ক একাডেমি, সমন্বিত আবাসিক কমপ্লেক্ষ, বিজ্ঞানের একটি জাদুঘরসহ অনেক কিছুই। বিজ্ঞান ও নতুন প্রজন্মের প্রযুক্তি খাত, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের মতো প্রযুক্তিতে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবনীকে সমর্থন দেবে এই সেন্টার।

ক্রাউন প্রিন্স বলেছেন, এমন শহর এটাই প্রথম হবে সউদি আরবে। এর মধ্য দিয়ে মোহাম্মদ বিন সালমান মিস্ক ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে অবদান রাখবে এই শহর। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ও আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানের তরুণদের কাজের জন্য এটি হবে বৈশ্বিক পর্যায়ে উন্নয়নের একটি মডেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য