Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসলিম বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে দুই লাখ মার্কিন ডলার পেলেন যারা

মুসলিম বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে দুই লাখ মার্কিন ডলার পেলেন যারা

২০২১ সালে মুসলিম বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কিং ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রিয়াদে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এ পুরস্কার দেওয়া হয়। ইসলামের সেবা, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, চিকিৎসা ও বিজ্ঞানের সেবায় অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।

ইসলামের সেবায় অনন্য ভূমিকা রাখায় কিং ফয়সাল পুরস্কার পেয়েছেন কুয়েতের মুহাম্মাদ বিন আবদুর রহমান আল শারিখ। তিনি পবিত্র কোরআন ও হাদিসের ইংরেজি অনুবাদের প্রথম সফটওয়্যার ডেভেলপ করেন। পুরস্কার পেয়ে সাখর সফটওয়্যার কম্পানির স্বত্বাধিকারী এ প্রযুক্তিবিদ বলেন, ‘এ পুরস্কারপ্রাপ্তি আমাদের সবার আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। পুরস্কার ব্যবস্থাপনা কমিটি ও আমাকে যাঁরা মনোনীত করেছেন, সংশ্লিষ্ট সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা।’

কিং ফয়সাল পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরো যাঁরা রয়েছেন : আরবি ভাষা ও সাহিত্যে এ বছর ফয়সাল পুরস্কার লাভ করেন মরক্কোর আবদুল মালিক আল সাদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ মুখতার মিশবাল। তবে এ বছর ইসলামী শিক্ষা বিষয়ে কাউকে পুরস্কার প্রদান করা হয়নি।

চিকিৎসাক্ষেত্রে এ বছর যৌথভাবে কিং ফয়সাল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব মেডিসিনের স্নায়ু বিশেষজ্ঞ ড. স্টিফেন মার্ক স্ট্রিটম্যাটার ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টিমসেল ইনস্টিটিউটের অধ্যাপক রবিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞানে এ বছর যৌথভাবে পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়ার পদার্থবিদ অধ্যাপক স্টুয়ার্ট পারকিন।

১৯৭৭ সালে কিং ফয়সাল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সাল থেকে প্রতিবছর অসামান্য অবদানের জন্য বিশ্বের নির্বাচিত গুণী ব্যক্তিত্বদের সম্মাননায় এ পুরস্কার দেওয়া হয়। জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখা বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের সেবার উদ্দেশ্যে এ পুরস্কারের যাত্রা হয়। প্রথম বছর শুধু ইসলামের সেবা, ইসলাম শিক্ষা ও আরবি সাহিত্য- এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। ১৯৮১ সালে চিকিৎসা ও বিজ্ঞানকে পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে অনেক যাচাই-বাছাইয়ের পর বিশেষজ্ঞ কমিটি বিজয়ীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

কিং ফয়সাল পুরস্কার হিসেবে এ বছর প্রত্যেক বিজয়ীকে দুই লাখ মার্কিন ডলার (প্রায় ১৭ কোটি দুই লাখ আট হাজার ৬৫৬ টাকা), ২৪ ক্যারেটের স্বর্ণপদক ও আরবি ক্যালিগ্রাফিতে লেখা একটি প্রশংসাপত্র দেওয়া হয়। কিং ফয়সাল পুরস্কার বোর্ডের চেয়ারম্যান মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল তাদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ২০২১ সালের বাদশাহ ফয়সাল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা দেওয়া হয়। ওই দিন রিয়াদের কিং ফয়সাল ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা দেন সৌদি বাদশাহর উপদেষ্টা, মক্কা নগরীর গভর্নর ও কিং ফয়সাল প্রাইজ বোর্ডের প্রধান প্রিন্স খালেদ আল ফয়সাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য