Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্ব অর্থনীতি খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে

বিশ্ব অর্থনীতি খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সতর্ক করে বলেছেন, বিশ্ব অর্থনীতি খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। ২০২১ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ছিল ৫.৫ শতাংশ। বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এ বছর প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৪.১ শতাংশে।

ম্যালপাস বলেন, তাঁর সবচেয়ে বড় উদ্বেগ হলো বিশ্বব্যাপী বৈষম্য বৃদ্ধি। মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় শিকার দরিদ্র দেশগুলো উল্লেখ করে তিনি বিবিসিকে বলেন, ‘সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অসমতা, যা সিস্টেমের ভেতরে তৈরি হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে দুর্বল দেশগুলোর অবস্থা এখন আরো খারাপ থেকে খারাপতর হচ্ছে।’

বিশ্বব্যাংক বলছে, ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং জাপানের মতো সব উন্নত অর্থনীতির দেশের অর্থনীতি মহামারির ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হতে পারে। তবে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর কভিড মহামারি শুরুর আগের তুলনায় প্রবৃদ্ধি ৪ শতাংশ কম থাকবে বলে মনে করা হচ্ছে। সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য