Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসলিম বিজ্ঞানীর আবিষ্কার : এক্স রে রিপোর্টেই জানা যাবে করোনা

মুসলিম বিজ্ঞানীর আবিষ্কার : এক্স রে রিপোর্টেই জানা যাবে করোনা

কোভিড পরীক্ষা করাতে গলা এবং নাক থেকে নমুনা না নিয়েই ৯৮ শতাংশ সঠিক পরীক্ষা করা সম্ভব হবে স্টেফ এক্সরে করেই। স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছেন।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এই পরীক্ষা আবিষ্কার করেছেন। যার সাহায্যে মাত্র দুই ঘণ্টার মধ্যে রিপোর্ট জানা যাবে। এতে বুকের এক্সরে করলেই জানা যাবে কেউ করোনা পজিটিভ না নেগেটিভ। খরচও হবে অনেক কম। তাছাড়া পিসিআর পরীক্ষায় রিপোর্ট পেতে ২৪ ঘণ্টা কমপক্ষে সময় লাগে। এই কারণে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হয় না। রিপোর্ট না পেলে হাসপাতালে ভর্তি নেয় না। সেদিক থেকে স্কটল্যান্ডের বিজ্ঞানীদের আবিষ্কার সহজলভ্য হলে সারাবিশ্বের উপকার হবে।

এই গবেষণার পুরোভাগে ছিলেন এক মুসলিম অধ্যাপক। নাম নঈম রমযান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের এফেক্টিভ অ্যান্ড হিউম্যান কম্পিউটিং ফর স্মার্ট এনভায়ারনমেন্ট রিসার্চ সেন্টারের অধিকর্তা। তার সাথে এই গবেষণায় ছিলেন গ্যাব্রিয়েল ওকোলো এবং ড. স্টম্যাস কাটসিগিয়ানিস।

সবচেয়ে বড় কথা, বর্তমানে যে প্রচলিত পিসিআর পরীক্ষা রয়েছে তাতে ৭০ থেকে ৭৫ ভাগ ঠিক রিপোর্ট আসে। অধিকাংশ ক্ষেত্রেই ভুলভাবে পজিটিভ রিপোর্ট চলে আসে। ফের পরীক্ষা করলে দেখা যাবে নেগেটিভ। কিন্তু ফের পরীক্ষা করার সামর্থ্য সকলের কুলোয় না। কারণ পরীক্ষার খরচও অনেক। সেক্ষেত্রে এই নতুন পরীক্ষার রিপোর্ট ৯৮ শতাংশ সঠিক হবে বলে দাবি করা হয়েছে।

সাধারণ বুকের এক্সরেতেই তেই একটু উন্নত বিষয় সংযুক্ত করে এই পরীক্ষা করা হবে।

সূত্র : পুবের কলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য