Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি পতাকা ও জাতীয় সঙ্গীত অপরিবর্তিত থাকবে

সৌদি পতাকা ও জাতীয় সঙ্গীত অপরিবর্তিত থাকবে

সৌদি আরবের পতাকা, প্রতীক ও জাতীয় সঙ্গীত অপরিবর্তিত থাকবে বলে দেশটির শুরা কাউন্সিল একটি খসড়া সংশোধনী অনুমোদন করেছে। এছাড়া সৌদি পতাকা, প্রতীক ও জাতীয় সঙ্গীতের বিষয়ে বেশ কিছু কঠোর আইন পাশের প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি গালফ নিউজ এমন সংবাদ প্রকাশ করেছে।

সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, এ সপ্তাহের শুরুতে সৌদি আরবের পতাকা, প্রতীক ও জাতীয় সঙ্গীতের বিষয়ে দেশটির উপদেষ্টা পরিষদ (শুরা কাউন্সিল) সর্বসম্মতিক্রমে এক খসড়া সংশোধনী অনুমোদন করেছে।

এ বিষয়ে শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি বলেন, সৌদি জাতীয় পতাকা ও সঙ্গীতে কোনো পরিবর্তন, বিকৃতি ও ক্ষতিসাধন করা যাবে না। এছাড়া এ সংশোধনীতে প্রস্তাব দেয়া হয়েছে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেয়া হবে।

শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি এ খসড়া সংশোধনী প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ বিষয়ে তিনি সৌদি আরবের সরকারি গণমাধ্যম আল-আরাবিয়াকে বলেন, প্রস্তাবিত বিধিমালায় সৌদি পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে। এ খসড়া সংশোধনীতে সৌদি আরবের জাতীয় প্রতীক নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এছাড়া কখন সৌদি আরবের জাতীয় সঙ্গীত বাজানো হবে তাও নির্দিষ্ট করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় সঙ্গীতের বিষয়ে সাদ আল ওতাইবি বলেন, ৫০ বছর আগে সৌদি আরবের প্রশাসনিক আইন প্রণয়ণ করা হয়েছে। ওই সময় সৌদি জাতীয় সঙ্গীতের বিষয়ে কোনো বিধান ছিল না। এখন বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এছাড়া সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে এ সংশোধনীতে।

সৌদি আরবের সবুজ রঙের পতাকায় ইসলামী একত্ববাদের কথা ঘোষণা করে কালেমা খোদাই করা আছে। এতে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং হজরত মোহাম্মদ সা: আল্লাহর রাসুল। সবুজ রঙের এ পতাকাটিতে একটি তলোয়ারের ছবিও আছে।

সূত্র : গালফ নিউজ ও আল-আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য