Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ اصْطَفَى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنَى هَاشِمٍ وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ» . رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ لِلتِّرْمِذِيِّ: «إِنَّ اللَّهَ اصْطَفَى مِنْ ولد إِبْرَاهِيم إِسْمَاعِيل وَاصْطفى من ولد إِسْمَاعِيل بني كنَانَة»

رواہ مسلم (1 / 2276)، (5938) و الترمذی (3606) ۔
(صَحِيح)

ওয়াসিলাহ্ ইবনুল আসক্বা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছি, আল্লাহ তা’আলা ইসমাঈল আলায়হিস সালাম-এর বংশধর হতে ‘কিনানাহ্’র বংশধরকে নির্বাচন করেছেন। আর কিননার বংশধর হতে কুরায়শ বংশকে নির্বাচন করেছেন। আবার কুরায়শ বংশ হতে বানূ হাশিম পরিবার হতে আমাকেই বাছাই করেছেন। (মুসলিম)

আর তিরমিযীর বর্ণনায় আছে- আল্লাহ তা’আলা ইবরাহীম আলায়হিস সালাম-এর বংশে ইসমাঈল আলায়হিস সালাম-কে এবং ইসমাঈল আলায়হিস সালাম-এর বংশে বানূ কিনানাকে মনোনীত করেছেন।

সহীহঃ মুসলিম ১-(২২৭৬), সহীহ ইবনু হিব্বান ৬২৪২, আবূ ইয়া’লা ৭৪৮৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩০২।

ব্যাখ্যা: (وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ) “কুরায়শকে নির্বাচন করেছি কিনানাহ্ বংশ থেকে”; কিনানাহ হলো নাযর ইবনু কিনানার সন্তানেরা।

রাসূলুল্লাহ (সা.) -এর বংশ তালিকা:
আবুল কাসিম মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুল মুত্তালিব ইবনু হাশিম ইবনু আবদ মানাফ ইবনু কুসাই ইবনু কিলাব ইবনু মুররাহ্ ইবনু কা’ব ইবনু লুওয়াই ইবনু গালিব ইবনু ফিহর ইবনু মালিক ইবনু নাযর ইবনু খুযায়মাহ্ ইবনু মুদরিকাহ্ ইবনু ইল্‌ইয়াস ইবনু নাযর ইবনু নাযর ইবনু মা’দ ইবনু আদনান।
রাসূলুল্লাহ (সা.) -এর বংশধর এ পর্যন্তই সহীহ সূত্রে বর্ণিত। আদনান-এর উপরের বংশ তালিকা বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। (মিরক্বাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য