Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগম, গোশত ও চিনি রফতানি বন্ধ ইউক্রেনের

গম, গোশত ও চিনি রফতানি বন্ধ ইউক্রেনের

ম, গোশত ও চিনিসহ বিভিন্ন প্রধান প্রধান কৃষিপণ্য ইউক্রেন থেকে রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ইউক্রেনীয় সরকার।

মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে বিভিন্ন কৃষিপণ্য রফতানিতে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়।

ইউক্রেন থেকে রফতানি নিষেধ থাকা পণ্যগুলো হচ্ছে, গম, যব, জোয়ার, বাজরা, চিনি, লবন, জীবিত গবাদি পশু, পশুর গোশত ও তার থেকে পাওয়া অন্য পণ্য।

ইউক্রেনের কৃষি ও খাদ্য নীতি বিষয়ক মন্ত্রী রোমান লেসশেঙ্কো জানিয়েছেন, ‘ইউক্রেনে মানবিক সংকট এড়াতে’ এবং ‘প্রয়োজনীয় খাদ্যপণ্যের মাধ্যমে জনগণের প্রয়োজন মেটাতে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইউক্রেন ইউরোপে বৃহত্তম কৃষিপণ্যের সরবরাহকারী দেশ। ইউক্রেন ও রাশিয়া মিলে বিশ্বের মোট গম উৎপাদনের ৩০ ভাগ সম্পূর্ণ করে।

সূত্র : নয়া দিগন্ত অনলাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য