Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَصْلَتَانِ لَا تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ: حُسْنُ سَمْتٍ وَلَا فِقْهٌ فِي الدّين . رَوَاهُ التِّرْمِذِيّ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুনাফিক্বের মধ্যে দু’টি অভ্যাস একত্র হতে পারে না- নেক চরিত্র ও দীনের সুষ্ঠু জ্ঞান। (তিরমিযী)[1]

[1] সহীহ : তিরমিযী ২৬৪৭, সহীহুল জামি‘ ৩২২৯।

ব্যাখ্যা: হাদীসে মু’মিনদেরকে সৎচরিত্রবান হতে, সৎকর্মশীলদের সাজে সজ্জিত হতে এবং দীনের এমন জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, অন্তরে থাকবে যে জ্ঞানের প্রতি অটুট বিশ্বাস, যবানে থাকবে বহিঃপ্রকাশ, ‘আমলে যার বাস্তব রূপ এবং আল্লাহ ভীতি ও তাক্বওয়ার ছোঁয়া। পক্ষান্তরে উল্লিখিত দু’টি গুণের বিপরীত গুণ হতে বিরত থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য