Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: কাফিরদের কাছে যে সমস্ত প্রযুক্তি রয়েছে, অবৈধতায় পতিত না হয়ে তা...

প্রশ্ন: কাফিরদের কাছে যে সমস্ত প্রযুক্তি রয়েছে, অবৈধতায় পতিত না হয়ে তা দ্বারা কীভাবে আমরা উপকৃত হব?

উত্তর: আল্লাহর শত্রু কাফিররা যে সমস্ত কাজ-কর্ম করে, তা তিন প্রকরঃ-

১. ইবাদাত ২. অভ্যাস এবং ৩. কারিগরি ও শিল্পকলা। ইবাদাতের ক্ষেত্রে কোনো ক্রমেই কাফিরদের অনুসরণ করা বৈধ নয়। যে ব্যক্তি ইবাদাতের ক্ষেত্রে তাদের অনুসরণ করবে, তার জন্য বিরাট ভয়ের কারণ রয়েছে। ইহা তাকে ইসলাম থেকে বেরও করে দিতে পারে। লেবাস-পোষাক, চাল-চলন ও রীতিনীতি ইত্যাদির কোনো ক্ষেত্রেই কাফিরদের অনুসরণ করা বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»

“যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে, সে উক্ত জাতির অন্তর্ভুক্ত হবে।”[1] তবে যাতে জনগণের উপকার রয়েছে, তা কাফিরদের কাছ থেকে শিক্ষা করাতে কোনো দোষ নেই। কারণ, তা দীনের অন্তর্ভুক্ত নয়। তাছাড়া ইবাদাতের ক্ষেত্রে মূলনীতি হলো, তাতে দলীল থাকতে হবে। আর অভ্যাস বা পার্থিব বিষয়ের ব্যাপারে মূলনীতি হলো তা সবই হালাল। একমাত্র শরী‘আত সুনির্দিষ্টভাবে কিছু হারাম করলে সেটা ভিন্ন কথা।>[1] আবু দাউদ, অধ্যায়: কিতাবুল লিবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য