Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শেষ আদেশ

প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শেষ আদেশ

পিটিআই-এর প্রাণপণ প্রচেষ্টা এবং নানা নাটকীয়তা ও বিতর্কের পরও শেষ রক্ষা হলো না ইমরান খানের। সম্মিলিত বিরোধী দল পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস করে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিল।

পিটিআই নেতারা মনে করেন ইমরান খান ‘সম্মানের সাথে’ চলে গেলেন। তবে বিরোধী নেতাদের চোখে পরিস্থিতিটা ভিন্নরকম।

ইমরান খানের রাজনৈতিক যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার আগে ইমরান খান শেষ কয়েকটি নির্দেশ দিয়েছিলেন।

নিজের টুইটার হ্যান্ডেলে গিল বলেছেন, এর মধ্যে ইমরান খান তার মূখ্য সচিব আজম খানকে সংস্থাপন বিভাগে রিপোর্ট করার নির্দেশ দেন।

গিলকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইমরান খান পেশাদারিত্বের জন্য আজম খানের প্রশংসা করেছেন। তিনি ‘অত্যন্ত সততা এবং অধ্যবসায়ের’ সঙ্গে তার দায়িত্ব পালন করার বিষয়টি স্বীকার করেন।

উল্লেখ্য, আজম খানের বদলির আদেশের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিবালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পাকিস্তান প্রশাসনিক সার্ভিসের বিএস ২২ কর্মকর্তা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালনরত মোহাম্মদ আজমকে বদলি করা হয়েছে। অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংস্থাপন বিভাগে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ’ সূত্র: জিওটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য