Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজানে মক্কায় ৩০ হাজার কোরআন উপহার

রমজানে মক্কায় ৩০ হাজার কোরআন উপহার

সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ রমজানের শুরু থেকে এখন পর্যন্ত ৩০ হাজার কোরআনের অনুলিপি বিতরণ করেছে। কোরআনের অনুলিপিগুলো সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে উপহার হিসেবে মক্কার মসজিদুল হারামে আগত মুসল্লিদের উপহার হিসেবে দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের ‘কোরআনের অনুলিপি’ বিভাগের পরিচালক গাজি আল-তুবয়ানি বলেন, ‘সব দর্শনার্থীর জন্য কোরআনের অনুলিপি’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে মুসল্লিদের কোরআন উপহার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবের পবিত্র দুই মসজিদ তথা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রতিবছর সারা বিশ্বের লাখ লাখ মুসল্লি আগমন করে।

সৌদি সরকারের পক্ষ থেকে এসব মুসল্লির মধ্যে কোরআনের অনুলিপি ও জমজমের পানি বিতরণ করা হয়।
সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য