Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয় স্বার্থে ঈদে অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান

জাতীয় স্বার্থে ঈদে অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান

জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষ পরিবহন মালিক শ্রমিক নেতাদের এ আহ্বান জানান তিনি।


পথে পথে যাত্রীরা যাতে কোন ধরনের ভোগান্তির স্বীকারে না পড়ে সেদিকে কঠোর নজর দিতে বিআরটিএ ও আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন।

বিগত যে কোন সময়ের তুলনায় এবার দেশের সড়ক মহাসড়ক অনেক ভালো বলে জানান মন্ত্রী।

বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর?

তিনি আবারও বিএনপি নেতাদের কাছে জানতে চান তাদের আন্দোলনের নেতা কে?

ইত্তেফাক/এসজেড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য