Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

عَن ابْن عَبَّاس قَالَ: من تعلم كتاب الله ثمَّ ابتع مَا فِيهِ هَدَاهُ اللَّهُ مِنَ الضَّلَالَةِ فِي الدُّنْيَا وَوَقَاهُ يَوْمَ الْقِيَامَةِ سُوءَ الْحِسَابِ
وَفِي رِوَايَةٍ قَالَ: مَنِ اقْتَدَى بِكِتَابِ اللَّهِ لَا يَضِلُّ فِي الدُّنْيَا وَلَا يَشْقَى فِي الْآخِرَةِ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ: (فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يضل وَلَا يشقى)
رَوَاهُ رزين

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের শিক্ষা লাভ করলো, অতঃপর এ কিতাবের মধ্যে যা আছে তা অনুসরণ করলো, আল্লাহ তা‘আলা এ ব্যক্তিকে পৃথিবীতে পথভ্রষ্টতা হতে বাঁচিয়ে রাখবেন এবং ক্বিয়ামাত (কিয়ামত) দিবসে তাকে নিকৃষ্ট হিসাবের কষ্ট হতে রক্ষা করবেন। অন্য এক বর্ণনায় আছে- তিনি বলেছেন, যে আল্লাহ তা‘আলার কিতাবের অনুসরণ করবে, সে দুনিয়াতে পথভ্রষ্ট হবে না এবং আখিরাতেও হতভাগ্য হবে না। অতঃপর এ কথার প্রমাণ স্বরূপ তিনি তিলাওয়াত করলেনঃ (فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقى) অর্থাৎ- ‘‘যে ব্যক্তি আমার হিদায়াত গ্রহণ করলো, সে (দুনিয়াতে) পথভ্রষ্ট হবে না এবং (পরকালেও) ভাগ্যাহত হবে না’’- (সূরাহ্ ত্ব-হা- ২০: ১২৩)। (রযীন)[1]

[1] ইবনু আবূ শায়বাহ্ ২৯৯৫৫।

ব্যাখ্যা: হাদীসের ব্যাখ্যায় ‘আল্লামা ত্বীবী বলেনঃ যে ব্যক্তি আল্লাহর কিতাব শিক্ষা করতো তা মেনে চলবে সে সফলকাম থাকবে। সে দুনিয়াতে যেমন গোমরাহী থেকে মুক্ত অনুরূপভাবে আখিরাতেও শাস্তি থেকে নিরাপদে থাকবে। যে ব্যক্তি আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাত জানার পর উভয়ের উপর ‘আমল করবে তার জন্য এটাই উভয় জগতে সফলতার কারণ হবে।

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকল বিষয়ে ও সার্বিক অবস্থায় আল্লাহর কিতাবের অনুসরণ করে চলবে সে দুনিয়াতে কোন দিনই গোমরাহীতে নিপতিত হবে না। পরকালে তাকে কোন শাস্তিও দেয়া হবে না। অতঃপর এ আয়াতে কারীমা তিলাওয়াত করেনঃ

فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْق

অর্থাৎ- ‘‘যে আমার পথের অনুসরণ করবে যে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না।’’ (সূরাহ্ ত্ব-হা- ২০ঃ ১২৩)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য