Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ» فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا؟ قَالَ: «نَعَمْ إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই এ দু’আ করতেনঃ ’’হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমার হৃদয়কে তোমার দীনের উপর দৃঢ় রাখ’’। আমি বললাম, হে আল্লাহর নবী! আমরা আপনার ওপর এবং আপনি যে দীন নিয়ে এসেছেন, তার ওপর ঈমান এনেছি। এরপরও কি আপনি আমাদের সম্পর্কে আশংকা করেন? জবাবে তিনি বললেন, কেননা ’ক্বল্ব, আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে রয়েছে (অর্থাৎ- তাঁর নিয়ন্ত্রণ ও অধিকারে রয়েছে)। তিনি যেভাবে চান সেভাবে (অন্তরকে) ঘুরিয়ে থাকেন। (তিরমিযী ও ইবনু মাজাহ্)[1]

[1] সহীহ : তিরমিযী ২০৬৬, ইবনু মাজাহ্ ৩৮২৪ (সহীহ সুনানুত্ তিরমিযী)। ইমাম তিরমিযী জামি‘ আত্ তিরমিযীর ২/২০ নং এ হাদীসটির হুকুম সম্বন্ধে বলেছেন : হাদীসটি হাসান। আলবানী (রহঃ) বলেন : হাদীসটি মুসলিমের শর্তসাপেক্ষে নিয়ে আসা হয়েছে।

ব্যাখ্যা: (يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِي عَلى دِينِكَ) ‘‘হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তর তুমি তোমার দীনের উপর অবিচল রেখো।’’ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু‘আ বেশী বেশী করতেন। প্রশ্ন হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্তর আল্লাহর দীন থেকে পরিবর্তন হয়ে অন্য কোন দিকে চলে যাওয়ার আশংকা কখনোই ছিল না। তাকে আল্লাহ হিফাযাত করেছেন, তারপরও এ দু‘আ করার উদ্দেশ্য কি? উত্তরঃ উদ্দেশ্য হলো, তার উম্মাতকে শিক্ষা দেয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য