Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মাদরাসাশিক্ষার্থী নিহত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মাদরাসাশিক্ষার্থী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার ছুপুয়া এলাকার নালঘর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হানিফ মিয়া মজুমদারের ছেলে মোহাম্মদ সিফাত, বদরপুর গ্রামের গফুর মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ও কিং ছুপুয়া গ্রামের হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ লায়ন ওরপে লিমন। তারা তিন জনই স্থানীয় ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদরাসার ছাত্র ও চলতি বছরের দাখিল পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আজ সিফাতের জন্মদিন ছিল, তাই তিন বন্ধু মিলে জন্মদিনের গিফট কেনার জন্য সিএনজি চালিত অটোরিকশাযোগে চৌদ্দগ্রাম বাজারে যাওয়ার পথে গাড়ীচাপায় তারা নিহত হয়।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য