বিগত বছরের ধারাবাহিকতায় নতুন শিক্ষাবর্ষের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে মসজিদুল হারামের নারী শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ‘মা’হাদুল হারাম আল-মাক্কি আশ-শারিফ আন-নিসায়ি’। ১৪৪৪ হিজরি শিক্ষাবর্ষে ৮৪২ জনের অধিক নারী শিক্ষার্থী শিক্ষার সুযোগ পাবেন। বিভিন্ন স্তরের এসব শিক্ষার্থীর শিক্ষার উপযুক্ত পরিবেশ ও আসনসংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মা’হাদুল হারামের নারী বিভাগের প্রধান বাসমা বিনতে আব্বাদ আস-সালেমি।
তিনি জানান, অনুমোদিত পরিকল্পনা অনুসারে এরই মধ্যে কোর্স বিতরণ, আসনসংখ্যা নির্ধারণ ও ১৪টি শ্রেণিকক্ষ প্রস্তুত করা হয়েছে।
শিক্ষাবর্ষের লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট কর্মীদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান বাসমা আস-সালেমি এবং সফল শিক্ষাবর্ষ সমাপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সার্বিক সহযোগিতা কামনা করেন।
তথ্যসূত্র : মসজিদুল হারামের
শিক্ষা বিষয়ক ওয়েবসাইট
