Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أُخْدَعُ فِي الْبُيُوعِ فَقَالَ: إِذَا بَايَعْتَ فَقُلْ: لَا خلابة فَكَانَ الرجل يَقُوله

’আব্দুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে নিবেদন করলো, আমি ক্রয়-বিক্রয়ের সময় ঠকে যাই। তার কথা শুনে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বললেন, ক্রয়-বিক্রয়ের সময় তুমি বলে দিবে, ধোঁকা দেবেন না। এরপর থেকে সে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে ঐরূপ কথা বলে দিতো। (বুখারী, মুসলিম)[1]

[1] সহীহ : বুখারী ২১১৭, মুসলিম ১৫৩৩, আবূ দাঊদ ৩৫০০, নাসায়ী ৪৪৮৪, আহমাদ ৫৯৭০।

ব্যাখ্যা: (إِنِّىْ أُخْدَعُ فِى الْبُيُوْعِ) ‘‘আমি বেচা-কেনাতে ধোঁকাপ্রাপ্ত হই’’ অর্থাৎ বেচা-কেনার নিয়মকানুন সঠিকভাবে জানি না, ফলে লোকজন আমাকে ঠকিয়ে দেয়।

إِذَا بَايَعْتَ فَقُلْ : لَا خَلَابَةَ ‘‘যখন তুমি বেচা-কেনা করবে তখন বলবে ঠকানো চলবে না’’। হাফিয ইবনু হাজার বলেনঃ ‘আলিমগণ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বান ইবনু মুনকিয (রাঃ)-কে ঐ বাক্য এজন্য শিখিয়ে দিয়েছেন যে, সে বেচা-কেনাতে পারঙ্গম ছিল না, ফলে পণ্য এবং তার মূল্য নির্ণয় করতে পারত না। বিক্রেতার নিকট ঐ বাক্য বললে সে যেন বুঝতে পারে যে, এ ব্যক্তি বেচা-কেনাতে পারদর্শী নয় এবং তাকে ঠকালে সে আবার ঐ পণ্য ফেরত দিবে। যাতে করে বিক্রেতা তাকে ঠকানোর চেষ্টা না করে, বরং সে নিজের জন্য যা কল্যাণ মনে করে ঐ ক্রেতার জন্য তাই কল্যাণ মনে করে তার সঙ্গে সেরূপ আচরণ করে। (ফাতহুল বারী ৪র্থ খন্ড, হাঃ ২১১৭)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য