Wednesday, August 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্নঃ অস্বীকার কারীদের কুফরী কোনটি?

প্রশ্নঃ অস্বীকার কারীদের কুফরী কোনটি?

উত্তরঃ সত্য গোপন করা এবং প্রকাশ্যে সত্যের অনুসরণ না করাকে কুফরে জুহুদ অর্থাৎ অস্বীকারকারীদের কুফরী বলা হয়। অথচ তারা অন্তরে বিশ্বাস পোষণ করত যে রাসূলগণ সত্য এবং তাদের সাথে প্রেরিত দ্বীনও সত্য। যেমন ফেরাউন ও তার সম্প্রদায় মুসার সাথে কুফরী করেছিল এবং ইহুদীরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর সাথে কুফরী করেছিল। আল্লাহ্ তাআলা ফেরাউন ও তার জাতির লোকদের কুফরী সম্পর্কে বলেনঃ

وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنْفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا

‘‘তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল। যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল’’। (সূরা নামলঃ ১৪) আল্লাহ্ তাআলা ইহুদীদের ব্যাপারে বলেনঃ

فَلَمَّا جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا بِهِ

‘‘অতঃপর যখন তাদের সেই পরিচিত কিতাব আসল, তখন তারা তাকে অস্বীকার করল’’। (সূরা বাকারাঃ ৮৯) আল্লাহ্ তাআলা ইহুদীদের ব্যাপারে বলেনঃ

وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ

‘‘এবং নিশ্চয়ই তাদের একটি দল জানা সত্বেও সত্যকে গোপন করছে’’। (সূরা বাকারাঃ ১৪৬)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য