Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্ক ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক হস্তান্তর

তুরস্ক ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক হস্তান্তর

তুরস্কের ইস্কেসাহির আনাদোলু বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান দূতাবাসের সভাকক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনাদোলু বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. ফুয়াত এরদালের কাছে এই স্মারক হস্তান্তর করা হয়।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উভয় দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন। রাষ্ট্রদূতের আমন্ত্রণে ড. ফুয়াত এরদাল সমঝোতা স্মারক বাস্তবায়নে উভয় বিশ্ববিদ্যালয়ের সমর্থন প্রত্যাশা করেন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রদূত মাসুদ মান্নান তার বক্তব্যে উল্লেখ করেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দু’দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তুরস্ক-বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হবে।

তিনি বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক, ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট পুনর্ব্যক্ত করেন। সবশেষে তিনি ছুটিরদিনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

পরিশেষে, আব্দুল করিম কুজু মসজিদের প্রধান ইমাম রাসিম দুরান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মোনাজাত করেন।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য