Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: কোন মেয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে করার পূর্বে তার...

প্রশ্ন: কোন মেয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে করার পূর্বে তার সাথে ঘুরতে যাওয়া বা হোটেলে খেতে যাওয়া কি জায়েয?

উত্তর : বিবাহের আক্বদ সম্পন্ন হওয়ার আগে এ ধরনের কাজকর্মসহ কথাবার্তা বলা হারাম। কারণ এখানে শয়তানের ধোঁকা ও প্রতারণা বিদ্যমান। ফলে বিয়ের পূর্বেই নানাবিধ হারাম কাজে জড়িয়ে পড়ে। তখন নেক সন্তান জন্মানোর ধারা আজীবনের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এ জন্য অনেক বিয়ে ভেঙ্গেও যায়, যা অহরহ বর্তমানে ঘটছে। আর এ ধরনের চলাফেরায় দু’জনের একাকীত্ব সাব্যস্ত হয়, যা শরী‘আতে হারাম (ছহীহ বুখারী, হা/৩০০৬; ছহীহ মুসলিম, হা/১৩৪১; মিশকাত, হা/২৫১৩)। তাই যদি কেউ বিয়ের জন্য প্রস্তাবিত মেয়ের সাথে উঠাবসা করতে চায়, তাহলে সে যেন বিয়ের ‘আকদ সম্পন্ন করে নেয়। তখন একাকী অবস্থান করাসহ স্বামী-স্ত্রীর জন্য অনুমোদিত সকল কার্য তাদের জন্য বৈধ হবে (ছালেহ আল-উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দার্ব, ১০তম খণ্ড, পৃ. ১০৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য