Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতিন মাসে ২০ লাখের বেশি লোকের ওমরাহ ভিসা

তিন মাসে ২০ লাখের বেশি লোকের ওমরাহ ভিসা

গত জুলাইয়ে করোনা মহামারি-পরবর্তী বৃহত্তম হজ অনুষ্ঠিত হয়েছে। এরপর ওমরাহ পালনে আগ্রহী ১৭৬টি দেশের ২০ লাখের বেশি লোকের ভিসা ইস্যু করা হয়েছে। ১ মহররম (৩১ জুলাই) থেকে পরবর্তী তিন মাসে পবিত্র ওমরাহ পালনে এসব ভিসা ইস্যু করা হয়। সৌদি গেজেট সূত্রে এসব তথ্য জানা যায়।

সৌদি আরবের হজ, ওমরাহ ও পর্যটন কমিটির সদস্য হানি আল-উমারি বলেন, ‘প্রায় ১৫০টি সেবা প্রতিষ্ঠান যাত্রীদের আসার পর থেকে চলে যাওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন নিশ্চিত করতে সব ধরনের সেবা দিচ্ছে। বিশ্বের সব দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চসংখ্যক ওমরাহযাত্রী এসেছে। এরপর যথাক্রমে ইরাক, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ভারত ও আজারবাইজান থেকে সর্বোচ্চসংখ্যক মুসলিম ওমরাহ পালনে এসেছে। ’ আগামী দিনে ওমরাহযাত্রীর সংখ্যা আরো বাড়বে বলে তিনি জানান।

এদিকে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানায়, ১৪৪৪ হিজরির প্রথম তিন মাসে পবিত্র মসজিদুল হারামে ৩০ মিলিয়নের বেশি দেশি-বিদেশি মুসল্লি এসেছে। একই সময়ে ৪০ মিলিয়নের বেশি মুসল্লি পবিত্র মসজিদ-ই-নববীতে এসেছে। এ ছাড়া মুসল্লিদের জন্য উন্নত সেবা ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতে উভয় মসজিদে রয়েছে রোবটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নিত্যনতুন প্রযুক্তি।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য