Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَن عبد الله قَالَ: خَطَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا مُرَبَّعًا وَخَطَّ خَطًّا فِي الْوَسَطِ خَارِجًا مِنْهُ وَخَطَّ خُطُطًا صِغَارًا إِلَى هَذَا الَّذِي فِي الْوَسَطِ مِنْ جَانِبِهِ الَّذِي فِي الْوَسَطِ وفقال: «هَذَا الْإِنْسَانُ وَهَذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ وَهَذَا الَّذِي هُوَ خَارِجُ أَمَلِهِ وَهَذِهِ الْخُطُوطُ الصِّغَارُ الْأَعْرَاضُ فَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَسَهُ هَذَا وَإِنْ أخطأه هَذَا نهسه هَذَا» . رَوَاهُ البُخَارِيّ

’আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন নাবী (সা.) একটি চতুর্ভুজ আঁকলেন এবং তার মধ্যে একটি রেখা টানলেন যা চতুর্ভূজ পার হয়ে বাহিরে চলে গেছে। অতঃপর মধ্য রেখাটির উভয় পার্শ্বে অনেকগুলো ছোট ছোট রেখা এঁকে বললেন : (মনে করো, মধ্যের রেখাটি) এটা মানুষ। আর এটা (চতুর্ভূজ) তার বয়সের সীমা, যা তাকে বেষ্টন করে রয়েছে। আর ঐ রেখার বাইরের অংশটি তার আকাঙ্ক্ষা। আর এ সমস্ত ছোট দাগগুলো তার বিপদ-মুসীবাত (যাতে সে আপতিত হতে পারে)। যদি সে একটি বিপদ হতে রক্ষা পায় তবে পরবর্তী বিপদে আক্রান্ত হয়। যদি সেটা হতেও রক্ষা পায় তবে এর পরেরটিতে আক্রান্ত হয়। (বুখারী)

সহীহ বুখারী ৬৪১৭, মুসনাদে আহমাদ ৩৬৫২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৩৪৪, তিরমিযী ২৪৫৪, ইবনু মাজাহ ৪২৩১, দারিমী ২৭২৯।

ব্যাখ্যাঃ রাসুলুল্লাহ (সা.) – মাটির উপর কিংবা অন্য কোন কিছুর উপর একটি চতুর্ভুজ অংকন করেছিলেন।
হায়াতের রেখা দ্বারা বেষ্টিত মানুষের উক্ত বেষ্টনী ভেদ করে বের হওয়া অথবা পলায়ন করা কস্মিনকালেও সম্ভব নয়। কিন্তু তার আশা ও আকাঙ্ক্ষা এত শক্তিমান ও দুর্বার যে, ঐ দুর্ভেদ্য হায়াত সীমা ভেদ করে অনেক দূরে পৌঁছে গিয়েছে।
এদিকে বিভিন্নমুখী বিপদ মুসীবাতের রেখাগুলো সারিবদ্ধভাবে তার দু’দিকে অবস্থান নিয়েছে, একের পর এক এগুলো তার ওপর আবর্তিত হয়, একটি থেকে রক্ষা পেলে অন্যটি আক্রমণ ও দংশন করে থাকে। সর্বশেষে কোন একটির আক্রমণ আর প্রতিহত করতে পারে না, ফলে সীমাহীন আশা নিয়ে হায়াতের সীমায় গিয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। (মিরক্বাতুল মাফাতীহ, লু’আতুত্ তানক্বীহ ৮ম খণ্ড, ৪৮৫ পৃ.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য